রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ মন্ত্রিসভায় উঠছে কোটা বাতিলের সুপারিশ

news-image

নিউজ ডেস্ক : সরকারি চাকরিতে প্রবেশে নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা পদ্ধতি না রাখার সুপারিশ আজ বুধবারের (০৩ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে উঠছে।

মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। কোটা পর্যালোচনায় গঠিত কমিটির প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানোর পর সেটি জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চাকরি প্রার্থীদের আন্দোলনের মধ্যে গত ২ জুলাই মন্ত্রিপরিষদসচিবকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করে সরকার।

প্রাথমিকভাবে ১৫ কার্যাদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও পরে আরো ৯০ কার্যদিবস সময় পায় এ কমিটি। গত ১৭ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়া হয় প্রধানমন্ত্রীর কাছে। কালের কণ্ঠ