চার নায়কে আগ্রহ বুবলীর
বিনোদন ডেস্ক : বিগত প্রায় তিন বছর ধরে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের অধিকাংশ দেশীয় ছবির নায়িকা শবনম বুবলী। বলা হয়, দশর্ক শাকিব-বুবলী জুটিকে পছন্দ করেন। তবে মিডিয়াসংশ্লিষ্ট অনেকেই বিষয়টিকে ভালো চোখে দেখেন না।
অনেকেই দাবি করেন, শাকিব খান ও বুবলির মধ্যে বিশেষ একটা সম্পর্ক রয়েছে। তবে সম্প্রতি শাকিবের নতুন ছবি ‘শাহেনশাহ’তে নেই বুবলী! বিষয়টি নিয়ে চলচ্চিত্রপাড়া এবং সোশ্যাল মিডিয়াতে বেশ গুঞ্জন উঠেছে। প্রিয় নায়কের সঙ্গে ছবিতে ভিন্ন ভিন্ন নায়িকার রসায়ন দেখতে পাবেন বলে দশর্ক-ভক্তরা বেশ খুশি।
তবে শাকিব ছাড়াও আরিফিন শুভ, রোশান ও সিয়ামের সঙ্গে কাজ করার ইচ্ছে আছে বলে জানান বুবলী। তিনি বলেন, শাকিব খানের বাইরে ঢালিউডের কোনো নায়কের সঙ্গে কাজ করলে আরিফিন শুভ, রোশান ও সিয়ামের সঙ্গে কাজ করার ইচ্ছে আছে।’
অন্যদিকে শাকিব-বুবলী সম্পর্কে কী ফাটল ধরেছে? এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘এসব কথার ভিত্তি নেই। এটি দর্শকদের আবেগের কথা। তবে শাকিব খান একজন তারকা। তিনি অন্য নায়িকার সঙ্গে কাজ করবেন, আমিও অন্য নায়কের সঙ্গে কাজ করব—এটাই স্বাভাবিক।’
উল্লেখ্য, ‘বসগিরি ২’ ও ‘বীর’ ছবিতে শাকিবের বিপরীতে দেখা শবনম বুবলীকে। অবশ্য এসব ছবিতে অন্য নায়িকা নেয়ার কথা ছিলো।











