মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যাসলিনের প্রকাশ্য কাণ্ড!

news-image

অনলাইন ডেস্ক : এই দুজনের সম্পর্ক নিয়ে বিগ বসে ১২-এর সিজনে জোর সমালোচনা শুরু হয়েছে। ৬৫ বছরের অনুপ জালোটা কীভাবে ২৮-এর জ্যাসলিন মাথারুর সঙ্গে সম্পর্কে জড়ান, তা নিয়ে বসের ঘরের সদস্যদেরও আগ্রহের অন্ত নেই। কিন্তু, সমালোচনা যেমনই হোক না কেন যেভাবেই হোক না কেন, জ্যাসলিন মাথারু কিন্তু কোনও কিছুতেই বিচলিত নন একেবারে।

যে ভিডিওতে দেখা যাচ্ছে, সেজেগুজে অনুপজির সামনে এসে হাজির হন জ্যাসলিন মাথারু। ‘অনুপজি কেমন লাগছে?’ বলে জ্যাসলিন প্রশ্ন করেন ভজন ‘সম্রাট’-কে। জ্যাসলিনকে যে তাঁর ‘অসাধারণ’ লাগছে, তা স্পষ্ট বুঝিয়ে দেন অনুপ জালোটা। এরপর আচমকাই অনুপ জালোটাকে চুম্বন করে বসেন জ্যাসলিন।

প্রথমে কপালে ও পরে গালে। জ্যাসলিন যেভাবে বসের ঘরের সদস্যদের সামনে ভালবাসার মানুষকে আদর করেন, তা দেখে অবাক হয়ে যান অনেকেই। বিশেষ করে সৌরভ একই রকম ভাবে তাকিয়ে থাকেন জ্যাসলিনের দিকে।

অনুপ জালোটা এবং জ্যাসলিন মাথারুর ভালোবাসা দেখে তাঁদের দিকে এগিয়ে আসেন করণবীর ভোরা। জ্যাসলিনের আদর একটু কম হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন করণ। এরপর জ্যাসলিন যাতে অনুপ জালোটাকে আরও একটু বেশি করে আদর করে দেন, সেই কথাই বলেন করণবীর। জিনিউজ