মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের সঙ্গে মৃদুলার শুরু

news-image

এফডিসির ৪ নম্বর ফ্লোরে আদালতের সেট বানিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খান কে নিয়ে নির্মাতা শাহীন সুমন শুরু করেছেন তার নতুন চলচ্চিত্র ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ নামে ছবিতির মহরত অনুষ্ঠিত হলেও এখন তা পরিবর্তন করে রাখা হয়েছে ‘কালপ্রিট’। ছবিতে শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে আছেন বুবলী ও নবাগতা মৃদুলা। এই চলচ্চিত্র দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে মৃদুলার।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) প্রথমবারের বড় পর্দার ক্যামেরার সমনে দাঁড়ান মৃদুলা। বড় পর্দায় কাজ করা নিয়ে মৃদুলা বলেন, আমার একটা দুর্বলতা আছে আর সেটি হল মনেপ্রাণে বড় পর্দায় কাজ করা। তার জন্য চলচ্চিত্র সংশ্লিষ্টদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। তারই ধারাবাহিকতায় দেশের অন্যতম বড় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র ব্যানারে ‘কালপ্রিট’ নামের সিনেমায় সুপারস্টার শাকিব খানের বিপরীতে কাজ শুরু করছি এটা আমার কাছে অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভাল একটা কাজ সবাই কে উপহার দিতে পারি।

মৃদুলা বলেন, ক্যারিয়ারের শুরুতেই যে কয়েকটা কাজ করেছি তাতে আমি অনেকটাই সন্তুষ্ট। তারমধ্যে উল্লেখযোগ্য হলো- আরএফএল হুলস্থুল অফারের টিভি বিজ্ঞাপন, করেছেন কোকোলা চাটনির টিভি কমার্শিয়াল এর কাজ।

শোবিজের নতুন মুখ মৃদুলা গত বছরের শেষ দিকে প্রথম ক্যামেরার সামনে আসেন শতরূপা জুয়েলার্সের একটি ফটোশুটের মাধ্যমে। এরপর বেশ কিছু ম্যাগাজিনের কাভারে গিয়েছে তার ছবি। এরপর আরএফএল, সিম্ফনি ও কোকোলা চাটনিসহ কাজ করেছেন বেশ কিছু প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনচিত্রে। ময়মনসিংহের মেয়ে মৃদৃলা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। দুই ভাই বোনের মধ্যে মৃদুলাই বড়।