শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ব্রীজের নির্মাণ কাজ ॥ পথচারীরা দুর্ভোগে

Brahmanbaria_pic_1ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়া-মৌলভীপাড়ার মধ্যবর্তী খালের উপর কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ব্রীজের নির্মান কাজ করায় পথচারীরা মারাত্মক দুর্ভোগে পড়েছে। গত বুধবার বিকেলে সেখান দিয়ে যাওয়ার পথে ব্রীজের পাইলিংকাজে ব্যবহৃত ক্রেনের তার ছিড়ে একটি লোহার পাইপ ছিড়ে আহত হয়েছেন স্থানীয় পত্রিকার সাংবাদিক সুমন নূর। লোহার পাইপটি তার মাথায় পড়লে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে তার মাথায় ৬টি সেলাই দেয়া হয়। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসী অভিযোগ করে জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হাসান ট্রেডার্স প্রতিরক্ষা ব্যবস্থা না করেই খালের উপর ব্রীজ নির্মানের কাজ শুরু করেছে। এতে প্রায় প্রতিদিনই স্থানীয়দের ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগকারীরা বলেন, ঠিকাদার হাসানকে বিষয়টি কয়েক দফা মৌখিকভাবে অবহিত করা হলেও তিনি তা আমলে নেননি। আহত সুমন নূরের ছোট ভাই দেলোয়ার হোসেন জানান, আমার ভাই অল্পের জন্য বেঁচে গেছেন। তার মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এখানে গত সপ্তাহে এক শিক্ষার্থীসহ তার অভিভাবক আহত হয়। নিরাপত্তা ব্যবস্থা না করে কাজ শুরু করায় ঠিকাদারের বিচার দাবি করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হাসান ট্রেডার্স এর সত্বাধিকারী খাইরুল হাসান জানান, ঘটনাটি দুঃখজনক ও অপ্রত্যাশিত। অচিরেই এখানে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা