মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ সবুজ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে দাবি পুলিশের। বুধবার রাতে উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সবুজ পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকায় বসবাস করতেন। ওই এলাকায় তিনি ‘পিচ্চি সবুজ’ নামে পরিচিত। তার বিরুদ্ধে তিনটি ডাকাতির ও অস্ত্র আইনের দুটি মামলা রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি বন্দুক, একটি দেশে তৈরি এলজি, একটি খেলনা পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে।