মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দু ধরনের লোক তাকায় স্তনের দিকে…

news-image

মেয়েদের যৌন কেলেঙ্কারি নিয়ে ইতোমধ্যে মুখ খুলেছেন বেশ কিছু অভিনেত্রী। এদের তালিকায় রয়েছে দীপিকা পাডুকোনের মতো অভিনেত্রীরাও। এইতো মাত্র কদিন আগেই মুখ খুলেছিল বঙ্গকন্যে তনুশ্রী দত্ত।

এবার এ তালিকায় যোগ হলো অভিনেত্রী অনন্যা বিশ্বাসের নাম। তিনি বলেন, ‘সবাই জানে, আমি যা বলি, মুখের ওপর বলি। কথা বলার সময়ে কেউ আমার সঙ্গে এটা করলে, আমি তাকে সরাসরি বলব যে— আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন।

দোষটা আসলে দেখার ভঙ্গিমাতে। কোনও মা যখন সবার সামনে সন্তানকে স্তন্যপান করান, দু’ধরনের পুরুষ সেটা তাকিয়ে দেখেন। একদল যাঁরা মা ও সন্তানকে দেখেন এবং অন্যদল, যাঁরা শুধুই স্তন দেখেন।

সহকর্মীর কাছে আকর্ষণীয় হতেই পারেন কোনও নারী, কিন্তু কাজের কথা বলার সময় তাঁর ক্লিভেজের দিকে তাকানো, আসলে সেই নারীর পেশাদারিত্বকে অসম্মান করা! আর সেটা বিকৃতির পরিচয়।’

বলিউডে যৌন হয়রানি এখন অন্যতম আলোচনার বিষয়। বিনোদন জগতে যৌন হয়রানির বিষয়টি মোটেও নতুন নয়। বর্তমানে এর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন অভিনেত্রীরা। কর্মক্ষেত্রে নারীদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান জানাচ্ছে তারা।