,

দেখা হলো, কথা হলো না!

news-image

বিনোদন ডেস্ক: টালিউডের তিনটি বহুল আলোচিত নাম রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি ও মিমি চক্রবর্তী। নির্মাতা রাজের সঙ্গে প্রেমে জড়িয়েছেন উল্লেখিত দুই নায়িকাই। তবে শেষমেশ রাজের ঘরণী হয়েছেন শুভশ্রী।

রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর বিয়ে হলেও এই জুটির সঙ্গে ঘুরেফিরে বারবার মিমির নামটি জড়িয়ে যাচ্ছে। কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে মিমি জানান, তিনি রাজ ও শুভশ্রীর সঙ্গে সিনেমা করতে ইচ্ছুক।

সম্প্রতি মিমির সেই ইচ্ছে যেন পূরণ হয়েছে। রাজ ও শুভশ্রীর সঙ্গে কাজ করছেন মিমি। রাজ চক্রবর্তীর পরিচালনায় একটি ভিডিও গানে অভিনয় করেছেন টালিউডের এই দুই সুন্দরী নায়িকা।

রাজের পরিচালনায় শুভশ্রী ও মিমির একসঙ্গে কাজ করার খবর শুনে টালিগঞ্জের সবাই খুশি হয়েছিলেন। ভেবেছিলেন, তাদের মধ্যকার তিক্ততা বুঝি শেষ। কিন্তু প্রেমঘটিত তিক্ততা কি এতো সহজে মেটে? সেটাই যেন আবার প্রমাণ করলেন শুভশ্রী ও মিমি।

সম্প্রতি ওই ভিডিও গানের সংবাদ সম্মেলনে অংশ নেন শুভশ্রী-মিমি। সেখানে তাদের দুজনের দেখা হয়, কিন্তু কেউ কারো সঙ্গে কোনো কথা বলেননি। যেটা দেখে সবাই-ই অবাক হন।

এদিকে সূত্র বলছে, এই ভিডিওতে রাজ-শুভশ্রী ও মিমি তিনজন কাজ করেছেন ঠিকই, তবে মিমির নাচের দৃশ্য পরিচালনার দায়িত্বে ছিলেন কোরিওগ্রাফার ও পরিচালক বাবা যাদব। সেই নাচের দৃশ্যের সময় রাজ চক্রবর্তী ও শুভশ্রী দুজনের কেউই সেটে উপস্থিত ছিলেন না।

শুধু শুভশ্রী আর মিমি নন, এই ভিডিওতে আরো থাকছেন নায়িকা নুসরাত জাহান, ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, নায়ক বনি সেনগুপ্ত ও সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলী। পূজার জন্য এই বিশেষ গানটি লিখছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর করেছেন জিৎ গাঙ্গুলী।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে