,

মিরপুরে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

news-image

ডেস্ক রিপোর্ট: মিরপুরে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আসাদুল নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রবিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে মিরপুর বেড়িবাঁধের বিরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে র‍্যাবের দাবি, নিহত যুবক মাদক ব্যবসায়ী ছিলেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, গতকাল রাতে র‍্যাব-২ এর একটি টহল দল মিরপুর বেড়িবাঁধ এলাকায় টহল দিচ্ছিল। এ সময় আসাদুলসহ সাত–আটজনের একটি দল বেড়িবাঁধের বিরুলিয়া সেতুর এক পাশে অবস্থান করছিল। তারা সবাই মাদক ব্যবসায়ী। টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং আক্রমণ করে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গোলাগুলি শেষে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। আর অন্যরা পালিয়ে যায়।

সূত্র আরো জানায়, নিহত যুবকের পকেটে একটি কার্ড পাওয়া যায়। সেখানে তাঁর নাম আসাদুল বলে জানা যায়। ঘটনাস্থল থেকে কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর
রহমান।

উল্লেখ্য, গত এক সপ্তাহের ব্যবধানে র‍্যাব-২ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এই নিয়ে তিনজন নিহত হলেন। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে