,

ভারতের ছবিতে ববির তেলেগু নায়ক

news-image

বিনোদন ডেস্ক : দেশের সীমানা ছাড়িয়ে ভারতের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ববি। জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘রক্তমুখী নীলা’ ছবিতে ববির বিপরীতে অভিনয় করবেন তেলেগু ও ওড়িশার জনপ্রিয় অভিনেতা সব্যসাচী মিশ্র।

ছবিটির সংগীত পরিচালনা করবেন ‘জুলি’, ‘করণ অর্জুন’, ‘কয়লা’, ‘কহো না পেয়ার হ্যায়’, ‘কই মিল গ্যায়া’, ‘কৃষ’সহ অনেক জনপ্রিয় ছবির সংগীত পরিচালক রাজেশ রোশান।

ববি বলেন, ‘হরর ঘরানার এই ছবিতে আমাকে ঘিরেই বাকি চরিত্রগুলো তৈরি হয়েছে। দুই মাস ধরে প্রস্তুতি নিচ্ছি। তিনটি ভাষায় নির্মিত হবে ছবিটি—বাংলা, ওড়িয়া ও তেলেগু। এর মধ্যে সব্যসাচী মিশ্রর অভিনীত বেশ কয়েকটি ছবি দেখেছি। সে প্রথম ছবি ‘পাগালা প্রেমী’র জন্য ওড়িশার বেস্ট অ্যাক্টর নির্বাচিত হয়েছিল।

তিনি বলেন, কতটুকু মেধাবী বুঝতে বাকি নেই। দর্শকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, এই কথা দিতে পারি।’ আগামী মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা বলেও জানালেন ববি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে