মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে নিয়ে যা বললেন রাইমা সেন

news-image

বিনোদন ডেস্ক: বিয়ে পরিকল্পনা করে করা যায় না। আমার বোন ওর বরকে মিট করেছে। তার ছয় মাসের মধ্যে বিয়ে করেছে ওরা। ওটাই হবে হয়তো…। যখন বিয়ের সময় হবে, ঠিক মানুষকে খুঁজে পাবো, তখন বিয়ে করবো। আমি এটাই বিশ্বাস করি।
বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে এমন জবাব দিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন।

এদিকে পুজোর ঠিক আগে দর্শকদের জন্য নতুন একটি ছবি নিয়ে আসছেন রাইমা। রাজদীপ ঘোষ পরিচালিত এবং রাইমা অভিনীত ‘শুভ শারদীয়া’ আগামী ১৩ অক্টোবর ভারতীয় একটি বাংলা চ্যানেলে মুক্তি পাবে। ছবিতে রাইমার চরিত্রের নাম ‘শারদীয়া’। ছবিতে তার বিপরীতে আছেন ঋত্বিক চক্রবর্তী।

‘শারদীয়া’র থেকে কোথায় আলাদা আপনি? জবাবে রাইমা বলেন, এই মেয়েটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ছবি দেয় না। পছন্দ করে না। শি ইজ নট অন সোশ্যাল মিডিয়া। এটা বড় ডিফারেন্স। আর আমি সব সময় সোশ্যাল মিডিয়াতে থাকি। অ্যাকচুয়ালি ছবিটা হাউ টু পিপল ইভেনচুয়ালি গেট টুগেদার। হোয়াই লাভ ইজ ব্লাইন্ড। একটা টুইস্ট আছে গল্পে।

উল্লেখ্য, রাইমা সেন কলকাতার ছবির পাশাপাশি বলিউডে দর্শকপ্রিয়তা পেয়েছেন। ১৯৯৯ সালে ‘গডমাদার’র মাধ্যমে তার চলচ্চিত্রে পথচলা শুরু। তামিল ও মালয়ালম ছবিতেও কাজ করেছেন এই অভিনেত্রী।