রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ মাতালেন অপু বিশ্বাস

news-image

এখন আশ্বিন মাস। বনে বনে বাতাসে দোল খায় দুধসাদা কাশফুল। জানান দেয়, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার। কিছুদিন পরই পাড়ায় পাড়ায় বাজবে ঢোলের বাদ্য। চলছে নানা রকম প্রস্তুতি।

দুর্গাপূজাকে সামনে রেখে নানা আয়োজনে ব্যস্ত ফ্যাশন হাউজগুলোও। তাদের পূজার পোশাকের ফটোশুটে ব্যস্ত তারকারাও। তেমনি এক ফটোশুটে অংশ নিলেন ঢাকাই সিনেমার কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বোধন থেকে দশমীর সিঁদুর খেলার নানা সাজে সেজেছেন এই নায়িকা। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে অবস্থিত শ্রী বলদেব জিউর আখড়ায় একটি বিজ্ঞাপনে ফটোসেশনের জন্য গিয়েছিলেন অপু। তার সঙ্গে ছিলেন আরও অনেক মডেল। ফটোসেশনের সময় জমেছিল কৌতূহলী দর্শকের ভিড়।