মুসলিম হয়েও পূজা, কড়া সমালোচনায় কিং খান!
বিনোদন ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের গণেশ পূজার আয়োজন করায় নতুন করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। একজন মুসলিম হয়ে শাহরুখ কীভাবে নিজের বাড়িতে পূজা করতে পারলেন তা নিয়ে তোলা হয়েছে একাধিক প্রশ্ন।
সম্প্রতি শাহরুখের বাড়িতে গণেশ পূজার আয়োজন করা হয়। পূজার দিন শাহরুখ নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে তার ছোট ছেলে আব্রাহামকে প্রার্থনা করতে দেখা গেছে। ছবিটি সামনে আসার পরই শাহরুখকে ঘিরে প্রশ্নবাণ ছুঁড়তে শুরু করেন নেটিজেনদের একাংশ।
কেউ শাহরুখকে ‘জাহান্নমে’ যাওয়ার হুমকি দেন। আবার কেউ ইসলামে মূর্তি পূজার কোনো জায়গা নেই বলেও মন্তব্য করতে শুরু করেন। আবার অনেকে গালাগালি দেওয়া শুরু করেন এই সুপারস্টারকে। আবার কেউ শাহরুখকে দেশ ছেড়ে চলে যাওয়ার পরমর্শ দেন।
তবে সমালোচনার পাশাপাশি শাহরুখ খানের প্রশংসা করতেও দেখা যায় অনেককে। কেউ কিং খান-কে ‘মানবিক মুখ’ বলে প্রশংসা করেন। আবার কেউ ‘খুব সুন্দর’ বলেও করেন মন্তব্য। সবকিছু মিলিয়ে তার বাড়ি ‘মান্নাত’ এ পূজার মধ্য দিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের আলোচনার শীর্ষে চলে এসেছেন শাহরুখ খান।
এদিকে ‘ভুলভাবে’ পূজা করে ক্যাটরিনা কাইফও সম্প্রতি সমালচনার মুখে পড়েন।











