মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীপিকার আজব মুখভঙ্গি, ভাইরাল ভিডিও

news-image

বিনোদন ডেস্ক: বলিউড তারকাদের মধ্যে অন্যতম ফিট দীপিকা পাড়ুকোন। রোজ জিমে ঘাম ঝরানো তো বটেই, খাওয়া-দাওয়ার দিকেও বিশেষ নজর দেন এই অভিনেত্রী। মুখের চর্বি কমাতে যোগব্যায়াম কীভাবে করা যায় সে বিষয়ে সম্প্রতি ভক্তদের কিছু নিয়ম দেখিয়েছেন তিনি। আর তা করতে গিয়েই তার বিভিন্ন মুখভঙ্গির একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

‘এলি’ ম্যাগাজিনের বিউটি চ্যালেঞ্জে যোগ দিয়েছিলেন দীপিকা। আর সেই চ্যালেঞ্জেরই তৃতীয় অংশ হিসেবে এ ধরনের নানান মুখের যোগব্যায়াম শিখিয়েছেন তিনি। মূলত বিভিন্ন ধরনের মুখভঙ্গিরর মাধ্যমে কীভাবে চর্বি কমানো যায় সেই শিক্ষাই দিয়েছেন দীপিকা।

তবে শুধু মুখের যোগব্যায়ামই নয়। বিভিন্ন জনের মুখের নানান রকম মেকআপ, হেয়ারস্টাইল নিয়েও কথা বলেছেন ‘বাজিরাও মাস্তানি’ ছবির এই অভিনেত্রী।

আগামী ২০ নভেম্বর ইতালির লেক কোমোও রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের দিন ধার্য করা হয়েছে দীপিকার। এর মাঝে তিনি কোনো ছবির শুটিং করছেন না ঠিকই, তবে বেশ কিছু ম্যাগজিনের হয়ে ফটোশ্যুট করেছেন।