সানি লিওনের ভাঙড়া নাচের ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের চেয়ে এখন সোশাল মিডিয়াতে একটু বেশিই সক্রিয় বলিউড অভিনেত্রী সনি লিওন। প্রায়ই তিনি এমন সব ভিডিও শেয়ার করেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি (গত শনিবার) তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে সানি তাঁর দলের সাথে পাঞ্জাবি গানের সঙ্গে ভাঙড়া নাচছেন। ভিডিওটি মুম্বাই বিমানবন্দরে চিত্রায়িত। সানি যেখানে নিজে তাঁর দলের সঙ্গে দাঁড়িয়ে আছেন।
ভাঙড়া সুপারস্টার দালের মেহেদির গান ‘বোলো তারা রারা’ গানের তালে দারুণ এক নাচ উপহার দিয়েছেন তিনি তাঁর ভক্ত-অনুরাগীদের। সানিকে দেখে তাঁর দলের অন্যান্যরাও তাঁর সঙ্গে নেচেছেন।
সানির শেয়ার করা ভিডিওটি এখন পর্যন্ত ২৫ লাখের বেশিবার দেখা হয়েছে।
বর্তমানে সানি লিওন তাঁর ওয়েব সিরিজ ‘করণজিৎ কৌর’-এর সিজন ২-এর প্রচারে ব্যস্ত। সানি লিওনের আসল জীবনের ওপর ভিত্তি করে নির্মিত এই শো-এর প্রথম পর্ব সফল হয়েছে। সিজন ২-এর প্রচারও খুব আকর্ষণীয়। ১৮ সেপ্টেম্বর জি ফাইভ এ এটির প্রিমিয়ার হবে।
এবার একঝলক দেখে নেওয়া যাক সানি লিওনের পোস্ট করা ইনস্টাগ্রাম ভিডিওটি।
সূত্র : বলিউড লাইফ.কম, ইনস্টাগ্রাম
javascript:;











