,

চট্টগ্রামের হাটহাজারীতে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িপুকুর এলাকায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার

রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নুরুল হুদা (৪৫) ও আবু তৈয়ব (১৫)। তারা সম্পর্কে শালা-দুলাভাই।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ব্যক্তি মারা গেছেন। তারা সম্পর্কে আত্মীয়। মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি আটক করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানিয়েছেন, রাতেই মরদহেগুলো মর্গে এসে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে রাখা আছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে