মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাসকিন-পিয়া জুটি

news-image

বিনোদন ডেস্ক:আবারো জুটি বাঁধলেন ক্রিকেট তারকা তাসকিন আহমেদ ও মডেল জান্নাতুল পিয়া।
ইয়ামাহা মোটর সাইকেলের শুভেচ্ছাদূত হিসেবে জান্নাতুল পিয়াকে নির্বাচিত করা হয়। অন্যদিকে আগে থেকেই এ ইয়ামাহার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন জাতীয় ক্রিকেট তারকা তাসকিন আহমেদ। শিগগিরই দুজনে অংশ নেবেন টিভিসিতে।

মঙ্গলবার ইয়ামাহা আয়োজিত একটি স্টেজ পারফর্মেন্সে তাসকিনের সঙ্গে অংশ নিয়েছেন জান্নাতুল পিয়া।

এর আগে অ্যাপেক্স ফুটওয়ারের মডেল হয়েছিলেন জান্নাতুল পিয়া ও তাসকিন আহমেদ। আদনান আল রাজীবের ওই বিজ্ঞাপনে এই জুটি বেশ আলোচিত হন। বিজ্ঞাপনের নতুনত্ব তাদের নতুনভাবে পরিচিয় করিয়ে দেয়। ফের এই জুটিকে একসাথে দেখা যাবে।