,

অদ্ভুত রোগে ভুগছেন আনুশকা

news-image

বিনোদন ডেস্ক: বলিউড তারকা আনুশকা শর্মা নাকি অদ্ভুত এক রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগটির নাম ‘বালজিং ডিস্ক’। কেউ কেউ এটাকে ‘স্লিপ ডিস্ক’ বলেও জানেন। এই রোগের কারণেই নাকি ক্রমাগত দুর্বল হয়ে পড়ছেন এই অভিনেত্রী। খবর: জিনিউজ।

চিকিৎসক নাকি আনুশকাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তবে আনুশকা আপাতত বিশ্রামে থাকতে পারছেন না। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে আনুশকা অভিনীত সিনেমা ‘সুই ধাগা’। এই সিনেমার প্রচারণায় ব্যস্ত থাকতে হচ্ছে তাকে। ভারতে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। যার জন্য সেভাবে বিশ্রাম নেয়া হচ্ছে না।

চিকিৎসকের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, ‘বালজিং ডিস্ক’ মূলত স্নায়ু সমস্যা। এর ফলে পিঠে, ঘাড়ে প্রচণ্ডরকম যন্ত্রণা হয়। পেশীতে টান অনুভূত হয়। শরীর দুর্বল হয়ে পড়ে। অভিনেত্রী আনুশকা শর্মার এই লক্ষণগুলো দেখা যাওয়ায় তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

তবে আপাতত চিকিৎসকের কথায় গুরুত্ব না দিয়ে সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আনুশকা। তবে চিকিৎসক জানিয়েছেন, নিয়মিত ব্যায়াম, বিশ্রাম, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে এই রোগ নিরাময় সম্ভব।

আনুশকা এখন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবার নিয়ন্ত্রণ করছেন। পাশাপাশি ব্যায়ামও করছেন। তবে পুরোপুরি বিশ্রাম নিতে পারছেন না।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে