রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ব্যবসায়ী হত্যায় সাতজনের ফাঁসির আদেশ

news-image

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে এক ব্যবসায়ী হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া, মামলায় দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় সাতজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজীব হোসেন ওরফে রাজু, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ রাজীব হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন. মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে পারভেজ, মোহাম্মদ আলী হোসেন ওরফে হোসেন আলী, মোহাম্মদ আলী ওরফে ছোট আলী। এদের মধ্যে কয়েকজন পলাতক রয়েছেন।

পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. মাসুম ওরফে মামা মাসুম। খালাসপ্রাপ্তরা হলেন- মো. এনামুল হক ও শামসুল হক। ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ভাওয়াল জাতীয় উদ্যানের গেটের ২০০ গজের উত্তর-পশ্চিমে রাজেন্দ্রপুর এলাকায় মিলন ভূইয়া নামের এক ব্যবসায়ীকে হত্যা করা হয়। তিনি সেন্টারিংয়ের মালামাল ভাড়া দেওয়ার ব্যবসা করতেন।