বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেইনট্রিতে দুই তরুণী ধর্ষণ : আদালতে সাক্ষ্য দিতে আসেনি নির্যাতিতা

news-image

আদালত প্রতিবেদক: বহুল আলোচিত রাজধানীর বনানীতে ‘দ্য রেইন ট্রি’ হোটেলে দুই তরুণী ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ ৫ আসামী বিরুদ্বে রোববার সাক্ষ্য গ্রহণ হয়নি। এ মামলায় ধর্ষণের শিকার এক তরুণীর সাক্ষ্য প্রদানের দিন ধার্য ছিল। কিন্তু এদিন ওই তরুণী আদালতে সাক্ষ্য দিতে হাজির হননি।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭এর বিচারক মো. নাজিম উদ দৌলা পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ৭ অক্টোবর ধার্য করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এ মামলায় ক্যামেরা ট্রায়াল (রুদ্ধদার) আদালতে স্বাক্ষীদের জেরা করেন আসামি পক্ষের আইনজীরিা। মামলাটিতে বাদীসহ পাঁচ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণকালে কারাগার থেকে মামলার আসামি আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিব ও নাঈম আশরাফ ওরফে এইচএম হালিমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জামিনে থাকা অপর দুই আসামি সাফাত আহমেদের গাড়ির চালক বিল্লাল হোসেন এবং দেহরক্ষী রহমত আলী ট্রাইব্যুনালে হাজির হন।

গত ২০১৭ সালের ১২ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম হাফিজুর রহমান মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলী আদেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম গত ২০১৭ সালের ১৯ জুন অভিযোগপত্র আমলে গ্রহন করে ৯ জুলাই চার্জ শুনানির জন্য দিন ধার্য্য করেন।

গত ২০১৭ সালের ১৩ জুলাই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২এর বিচারক এমামলার অভিযোগ গঠন শুনানি শেষে আসামিদের বিরুদ্বে চার্জ গঠন করে স্বাক্ষ্য গ্রহনের জন্য প্রথম ২৪ জুলার্ই দিন ধার্য করেন। ওই দিন ৫ আসামিকে জেল হাজত থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে চার্জ গঠন করার সময় আদালতের জিঞ্জাসায় আসামিরা নির্দোষ বলে দাবি করেন। আদালত এদিন আসামিদের পক্ষে দেয়া ডিসচার্জ আবেদন নাকচ করে উভয় পক্ষের শুনানি গ্রহন করে এচার্জ গঠন করেন।

গত ২০১৭ সালের ৮ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম দোলোয়ার হোসেনের আদালতে সাফাতসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের পরিদর্শক ইসমত আরা এমি। অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে ৪৭ জনকে।

গত ২০১৭ সালের ২১ মে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. দেলোয়ার হোসেন নাঈম আশরাফের ডিএনএ পরীক্ষার অনুমতির আদেশ প্রদান করেন। পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডি’র ফরেনসিক বিভাগকে এ পরীক্ষার নির্দেশনা দেয়া হয়।

একই দিন ধর্ষণের ঘটনার ভিডিওচিত্র উদ্ধারের জন্য মামলার অপর দুই আসামি সাফাত ও সাদমানের জব্দ করা পাঁচটি মোবাইল সেট এবং তাদের ব্যবহৃত একটি পাওয়ার ব্যাংক ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর অনুমতি দেন আদালত।

গত ২০১৭ সালের ১৮ মে এমামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফ ঢাকার মহানগর হাকিম মো. আহসান হাবিব ও মো. সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ম্যাজিস্ট্রেটের নিকট দেয়া স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফ বলেন, ঘটনার ১০-১৫ দিন আগে হোটেল পিকাসোতে ভিকটিম দুই তরুণীর সঙ্গে বন্ধু সাদমান সাকিফের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের সঙ্গে মোবাইলে কথোপকথন হতো। গত ২০১৭ সালের ১৮মে মামলার তদন্তকারী কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি আসামি নাঈম আশরাফকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড দেয়ার আবেদন করেন।

মহানগর হাকিম এসএম মাসুদ জাম্মানের আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামি নাঈম আশরাফকে ৭ দিনের রিমান্ডে মঞ্জুর করেন। গত ২০১৭ সালের ২০মে রাতে মুন্সীগঞ্জের লৌহজং থেকে গ্রেফতার করে পুলিশ। ৫ আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন বর্তমানে ৩জন কারাগারে রয়েছেন।

গত ২০১৭ সালের ১৬ মে আপন জুর্য়েলাসের মালিকের ছেলে সাফাত আহমেদের গাড়িচালক বিলালকে ৪দিন ও বডিগার্ড রহমতকে ৩ দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালত। মহানগর হাকিম মো. লস্কর সোহেল রানা উভয় পক্ষের শুনানি শেষে তাদেরকে উক্ত রিমান্ডে মঞ্জুর করেন।

গত ২০১৭ সালের ১৫ মে সোমবার রাতে রাজধানীর নবাবপুর রোডের ইব্রাহীম হোটেল থেকে বিলালকে গ্রেফতার করে র‌্যাব। একইদিন গুলশান থেকে মামলার অপর আসমি দেহরক্ষী আজাদকেও গ্রেফতার করে ডিবি পুলিশ। গুলশানে ওয়েস্টিন হোটেলের সামনে থেকে রহমতকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল। রহমত তার এক আত্মীয়র বাসায় যাচ্ছিল। তার কাছ থেকে একটি শটগান এবং ১০ রাউন্ড গুলি পাওয়া গেছে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পিআর) মাসুদুর রহমান।

এ মামলার সাফাতের গাড়িচালক বিলাল ও দেহরক্ষী আজাদও সর্বশেষ নাঈম আশরাফকে গ্রেফতারের মধ্য দিয়ে এ মামলার মোট পাঁচ আসামির ৫জনই গ্রেফতার হয়।

সিরাজগঞ্জের কাজীপুরের হালিম ঢাকায় নাঈম আশরাফ নামে পরিচিত ছিলেন। সে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খুলে ব্যবসা চালাচ্ছিলেন বলে ধর্ষণের অভিযোগ ওঠার পর প্রকাশ পায়।

উল্লেখ্য, গত ২০১৭ সালের ২৮ মার্চ রাজধানীর বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে সাফাতের জন্মদিনে যোগ দিতে গিয়ে বন্ধুদের সহায়তায় ধর্ষণের শিকার হন দুই তরুণী। এঘটনার ৪০ দিন পর ৫ মে সন্ধ্যায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন দুই তরুণী। এজাহারভুক্ত পাঁচ আসামি হলেন সাফাত আহমেদ, সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিলাল ও তার দেহরক্ষী আবুল কালাম আজাদ (রহমত)।

এজাহারের বর্ণনা অনুযায়ী জানা যায়, গত ২৮ মার্চ সাফাত আহমেদের জন্মদিনের দাওয়াত দিয়ে তাদের বনানীর ‘কে বকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে নিয়ে যায়। সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। এ ঘটনায় সাফাতের গাড়িচালক বিলালকে দিয়ে ভিডিও করানো হয় বলেও উল্লেখ করা হয় এজাহারে। এছাড়া অন্য দুইজন এই কাজে সহযোগিতা করেন বলে মামলায় উলেখ করা হয়।

গ্রেফতারের পর আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের গাড়িচালক বিলাল র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন দুই তরুণীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করানো হয়েছিল।

বিলাল র‌্যাবকে জানিয়েছে, ওই দিন দুই তরুণীর ভিডিও ধারণ করা হয়েছিল। হোটেলের রুমের মধ্যে ভিকটিমের বন্ধুদের হাতে ইয়াবা দিয়ে ভিডিও ধারণ করা হয়েছিল। বলা হয়েছিল, তারা যদি এই ঘটনা ফাঁস করে দেয় তাহলে ইয়াবা ব্যবসায়ী বলে মামলা দিয়ে দিয়ে তাদের ধরিয়ে দেবে। মোবাইলে ধারণ করা সেই ভিডিও ডিলিট করে দিয়েছে বলে বিলাল জানিয়েছে।

গত ২০১৭ সালের ৫ মে মামলার পর পালিয়ে যাওয়া সাফাত ও সাদমানকে গত ১১ মে সিলেট থেকে গ্রেফতার করা হয়।গত ২০১৭ সালের ১২ মে আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।বর্তমানে তারা জেল হাজতে রয়েছেন। সূত্র: পূর্বপশ্চিম