,

তারা বলিউডের ‘হট টিচার’

news-image

ডেস্ক রিপোর্ট : বলিউডের বেশ কিছু ছবিতে অভিনেত্রীদের দেখা গেছে শিক্ষিকার ভূমিকায়। পর্দায় এই শিক্ষিকাদের ‘হট টিচার’ বললে ভুল হবে না ! কোন অভিনেত্রীরা পর্দায় শিক্ষিকার ভূমিকাতেও উষ্ণতা ছড়িয়েছেন জেনে নেওয়া যাক।

সুস্মিতা সেন: আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ‘ম্যায় হুঁ না’ ছবিতে সুস্মিতা সেনকে দেখা গিয়েছিল কেমিস্ট্রি পড়াতে। লাল শিফনের শাড়িতে এমন শিক্ষিকাকে দেখে ছাত্ররা কুপোকাত হয়েছিলেন পর্দার বাইরেও!

কারিনা কাপুর: ‘কুরবান’ ছবিতে কলেজের অধ্যাপিকার ভূমিকায় দেখা গিয়েছিল সাইফ পত্নীকে। কারিনার অসাধারণ অভিনয় মন কেড়েছিল দর্শকদের।

চিত্রাঙ্গদা সিং: ‘দেশি বয়েজ’ ছবিতে অর্থনীতির অধ্যাপিকার ভূমিকায় দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। এরকম অধ্যাপিকার ক্লাস করতে কে না চাইবে বলুন তো !

বিদ্যা বালান: ঠিক শিক্ষিকার ভূমিকায় দেখা না গেলেও ছবির শুটিংয়ের দৃশ্যে ‘ডার্টি পিকচার’-এ তাকে শিক্ষিকার ভূমিকায় দেখা গিয়েছিল।

ঐশ্বরিয়া রাই: ‘শব্দ’ ছবিতে কলেজের অধ্যাপিকার ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

শেহনাজ ট্রেজারিওয়ালা: ‘লাভ কা’ ছবিতে শিক্ষিকার ভূমিকায় দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। পরেছিলেন চশমাও। কিন্তু তাও বেশ ‘বাবলি’ দেখাচ্ছিল।

আয়েশা টাকিয়া: ‘পাঠশালা’ ছবিতে শিক্ষিকার ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

পুনম পাণ্ডে: ‘নাশা’ ছবিতে বলিউডের এই অভিনেত্রীকে দেখা গিয়েছে শিক্ষিকার ভূমিকায়। শিক্ষিকার ‘সিডাকটিভ চার্ম’-এ চক্ষু চড়কগাছ হয়েছিল দর্শকদের।

রানি মুখোপাধ্যায়: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীকে ‘হিচকি’ ছবিতে সম্প্রতি দেখা গিয়েছে একজন শিক্ষিকার ভূমিকায়। এছাড়াও ‘কাভি আলবিদা না কহেনা’ ছবিতে তাকে দেখা গিয়েছিল ম্যানহাটনের এক শিক্ষিকার ভূমিকায়। সূত্র : পরিবর্তন

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে