রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো জুটি বাঁধছেন আল্লু-সামান্থা

news-image

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। তার ছবি মানেই সুপারহিট। এই সময়কার প্রায় সব নায়িকার সঙ্গেই আল্লু অর্জুন জুটি বেঁধে ছবি করেছেন। ২০১৫ সালে তিনি জুটি বাঁধেন সামান্থার সঙ্গে। তাদের ‘সন অব সত্যমূর্তি’ ছবি সেই বছর চুটিয়ে ব্যবসা করে। এমনকি ছবিটি ভারতের বাইরেও দারুণ দর্শকপ্রিয়তা পায়।

সফল এই জুটি আবারো এক হচ্ছে। নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন আল্লু অর্জুন ও সামান্থা। যদিও ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি পরিচালনা করবেন বিক্রম কুমার।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, এই ছবিতে নায়ক হিসেবে আল্লু অর্জুন থাকছেন। তবে তার বিপরীতে থাকবেন দু’জন নায়িকা। এরইমধ্যে সামান্থাকে নাকি চূড়ান্ত করা হয়েছে। অন্যজনের নাম এখনো জানা যায়নি।

ঘনিষ্ঠ সুত্র বলছে, ছবির চিত্রনাট্য দেখে পছন্দ করেছেন সামান্থা। এছাড়া আল্লু অর্জুনের সঙ্গে কাজ করতেও তার ভালো লাগে। তাই শিগগিরই ক্যামেরার সামনে আবারো রসায়নে মজবেন আল্লু অর্জুন ও সামান্থা।