দোহারে ২০০ পিস সোনার বারসহ আটক ৫
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের দোহার থেকে ২০০ পিস সোনার ববাসহ ৫ চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
শুক্রবার সকালে র্যাব-১১ একটি দল দোহারেরে মৈনট ঘাট থেকে সোনাসহ ওই ৫ চোরাকারবারিকে টিম আটক করে।
র্যাব-১১ এর ডিউটি অফিসার সিনিয়র এএসপি আলেক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল মৈনট ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিকভাবে আটককারীদের নাম এখনো জানা যায়নি।
র্যাব-১১ আভিযানটির দল ফিরে আসলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।











