,

অভিষেক-কারিশমার বিচ্ছেদ হয়েছিল কেন?

news-image

বিনোদন ডেস্ক: অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের বাগদান হয়েছিল। কিন্তু হঠাৎ করেই তাদের বিয়ে ভেঙে যায়। এরপরই ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেন অভিষেক। অন্যদিকে কারিশমা গাঁটছড়া বাঁধেন শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে।
তবে কারিশমা-সঞ্জয়ের সংসার ভেঙে যায়। কিন্তু ঐশ্বরিয়ার সঙ্গে সুখের সংসার করছেন অভিষেক। সম্প্রতি হঠাৎ করেই অভিষেক-কারিশমার বিচ্ছেদের বিষয়টি সামনে নিয়ে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম। কেন বিচ্ছেদ হয়েছিল অভিষেক-কারিশমার?

বাগদান পর্ব সম্পন্ন হবার এক মাসের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের। কী কারণে কাপুর-কন্যার সঙ্গে জুনিয়র বচ্চনের বিচ্ছেদ হয়ে যায়, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
কাপুর পরিবারের ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, বিয়ের পর কারিশমাকে নিয়ে আলাদা থাকতে হবে অভিষেককে। এমনই নাকি দাবি করেছিলেন কারিশমা কাপুর। যা শুনে বেঁকে বসেন অভিষেক বচ্চন। বিয়ের পর বাবা-মাকে ছেড়ে কখনওই তিনি স্ত্রী কারিশমার সঙ্গে আলাদা সংসার গড়তে পারবেন না বলে জানিয়েছিলেন। এরপরই অভিষেককে বিয়ে করার সিদ্ধান্ত থেকে কারিশমা সরে আসেন বলে শোনা যায়।

অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক কেমন? বলিউডের দুই হাই প্রোফাইল বাড়ির সন্তানদের বাগদান পর্বের পর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় কারিশমা কাপুরকে। তিনি জানিয়েছিলেন, অভিষেক তার জীবনের সেরা মানুষ। তিনি যেমন জীবনসঙ্গী চেয়েছিলেন, অভিষেক ঠিক তেমন বলেও মন্তব্য করেন কারিশমা। খবর: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে