মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জানা গেলো ‘নাকাব’-এর মুক্তির তারিখ

news-image

বিনোদন ডেস্ক:
ব্যতিক্রমী কিংবা চমকপ্রদ রূপে দেখা দিয়ে গত কয়েক বছর নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছেন সুপারস্টার শাকিব খান। ‘শিকারি’ দিয়ে শুরু করে সর্বশেষ ‘ভাইজান এলো রে’-তে তার লুক, স্টাইল আর অভিনয় রীতিমত অবাক করে দিয়েছে সবাইকে। প্রতিনিয়ত নতুন মোড়কে হাজির হওয়া যেন তার অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন। সেই ধারা অব্যাহত রেখে আরো একবার দর্শকমনে চমক দিতে আসছেন শাকিব খান।

এবারের প্রজেক্ট ‘নাকাব’। কলকাতার শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই ছবি আগামী ২১ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাজিব বিশ্বাস পরিচালিত ‘নাকাব’-এ শাকিব খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দুই জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জি। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন কলকাতার খ্যাতিমান অভিনেতা রুদ্রনীল ঘোষ।

‘নাকাব’ ছবিতে দেখা যাবে, অদ্ভুত এক ক্ষমতার অধিকারী শাকিব খান। যিনি মৃত মানুষের চলাফেরা দেখতে পারেন। তাদের সঙ্গে কথাও বলতে পারেন। ঘটনাক্রমে তার সঙ্গে এক ভুতের সঙ্গে দেখা হয়। যে কিনা জীবিত অবস্থায় দুটো খুন করেছিল। আর চমকপ্রদ ব্যাপার হচ্ছে, সেই ভুত আবার দেখতে হুবহু শাকিবেরই মতো!
‘নাকাব’-এর ট্রেলার: