১৬ ঘণ্টা পর দৌলতদিয়ায় লঞ্চ চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক: প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ছিল।
আজ শুক্রবার সকাল ৮টা থেকে লঞ্চ চলাচল করা হয় বলে জানিয়েছেন পাটুরিয়া নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
তিনি জানান, নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ১৬ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হয়।











