এবার কিকি চ্যালেঞ্জে রাখি, ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক: হলিউড সুপারস্টার উইল স্মিথকে চলন্ত গাড়ির সমান্তরালে ‘ইন মাই ফিলিংস’ গানটির সঙ্গে নাচতে দেখে স্তম্ভিত হয়েছিল বিশ্ব। এরপর সেই চ্যালেঞ্জ গ্রহণ করে আলোচনায় উঠে আসেন বেশ কয়েকজন বলিউড ও টলিউড তারকা। এবার সেই তালিকায় যোগ হলেন বলিউডের বিতর্কিত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে রাখি নিজেই তার কিকি চ্যালেঞ্জের ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কালো একটি আবেদনময় টি শার্ট ও জিনস পরে কিকির তালে কোমর দোলাচ্ছেন রাখি। তা ইতোমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে।
মূলত বিতর্কের কেন্দ্রেই থাকতে পছন্দ করেন রাখি। কিকি চ্যালেঞ্জে তাঁর পরিধেয় পোশাক, নাচের ধরণ সেই বিতর্ক অব্যাহতই রাখল।
https://www.instagram.com/p/BmSyJyilnik/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control











