,

শুক্রবার থেকে তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুর

c0d5142eed95c3eb3b0938d442179632২৪ জানুয়ারি শুক্রবার থেকে রাজধানীর অদূরে তুরাগ তীরে তাবলীগ জামায়াতের বার্ষিক মহাসমাবেশ ৪৯তম বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। ইজতেমা উপলক্ষে মুসল্লীরা দলে দলে ইজতেমা ময়দানে এসে জড়ো হচ্ছেন। ইতোমধ্যে ইজতেমা আয়োজনের চুড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এবারও ইজতেমা ময়দানে স্থান সংকুলানের দিক বিবেচনা করে দু’পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। মাঝে চারদিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারী থেকে ২ ফেব্র“য়ারী আখেরী মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে।

দিন দিন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তুরাগ তীরে বিশাল ময়দান জুড়ে স্থান সংস্কুলন না হওয়ায় তিন বছর যাবত দু’পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।

আয়োজক জানান, ইজতেমা ময়দান মুসল্লীদের জন্য প্রস্তুত করা হয়েছে। জেলা ওয়ারী বিভিন্ন খিত্তায় মুসল্লীরা এসে অবস্থান নিচ্ছেন। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লীরা দলে দলে ইজতেমা ময়দানে আসছেন। তবে তুরাগ নদীর পানি ময়লাযুক্ত হওয়ার কারনে এবছর মুসল্লীদের এ পানি ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক নুরুল ইসলাম জানান, তুরাগের পানি অত্যধিক দুষিত হওয়ার কারনে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুসল্লীদের গোসল এবং ওজুর প্রয়াজনীয় পানির ব্যবস্থাও ইতোমধ্যে করা হয়েছে বলে তিনি জানান।

এবারের বিশ্ব ইজতেমায় ভারত, পাকিস্তান, মধ্য প্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

ইজতেমা ময়দানসহ আশপাশ এলাকায় থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি রয়েছে র‌্যাব। ইজতেমা ময়দানে সিসি টিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর