সাভারে বহুতল ভবনে আগুন
অনলাইন ডেস্ক : ঢাকার সাভার থানা রোডের এনাম মেডিকেল কলেজ সংলগ্ন বিসমিল্লাহ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বুধবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। ভবনটির বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান নিরাপত্তাকর্মীরা।
১২ তলা বাণিজ্যিক ও আবাসিক এই ভবনের পার্কিংয়ে থাকা ১০-১৫টি গাড়ি পুড়ে গেছে।
ভবনে থাকা ৩০-৪০টি পরিবারের সদস্যরা আতঙ্কে নিচে নেমে আসেন। এছাড়া এই ভবনের নিচতলা ও দোতলায় দুটি মার্কেট রয়েছে।











