,

রাজশাহীতে ছাত্রাবাস থেকে বোমাসহ শিবির নেতা আটক

news-image
পাপন সরকার শুভ্র, রাজশাহী : রাজশাহী নগরের সাধুর মোড় এলাকায় অর্কিড ছাত্রবাসে
অভিযান চালিয়ে ৩টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ইসমাইল হোসেন সিরাজী (২০) নামে শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে পুলিশ ওই ছাত্রবাস ঘিরে রেখে অভিযান চালায়। পুলিশ ছাত্রবাসের ১০২ নং রুমে অভিযান চালিয়ে শিবির নেতা ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইসমাইল রাজশাহী মহানগর ছাত্র শিবিরের আহ্বায়ক ও বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের
শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকায়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাধুর মোড় এলাকার অর্কিড ছাত্রবাসে অভিযান চালানো হয়। ছাত্রবাসের নিচতলায় ১০২ নং রুমে অভিযান চালিয়ে ছাত্র শিবির নেতা ইসমাইল হোসেন সিরাজীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার রুমে তল্লাশি চালিয়ে ৩টি হাতবোমা ও বোমা
তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।
ইফতে খায়ের আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল হোসেন সিরাজী জানিয়েছে সে নগর ছাত্রশিবিরের আহ্বায়ক। মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকায় তার বাড়ি। পুলিশের কাছে সংবাদ ছিল গ্রেপ্তারকৃত শিবির নেতা ইসমাইল হোসেন সিরাজী অর্কিড ছাত্রবাসে
অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছিল।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে