মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি দুর্ঘটনায় বাবার মৃত্যু, শোক নিয়েই শুটিংয়ে এনটিআর

news-image

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় দক্ষিণী ছবির তুখোড় অভিনেতা ও প্রাক্তন সংসদ সদস্য নন্দমুরি হরিকৃষ্ণ। সম্পর্কে তিনি ভারতীয় দক্ষিণী ছবির এই সময়েল সুপারস্টার অভিনেতা জুনিয়র এনটিআরের বাবা।

২৯ আগস্ট মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান নন্দমুরি হরিকৃষ্ণ। অন্ধ্র প্রদেশের নালগোন্ডা এক্সপ্রেস ওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদে প্রকাশিত খবরে বলা হয়, নন্দমুরি হরিকৃষ্ণ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নালগোন্ডা এক্সপ্রেস ওয়ের পাশে রেলিংয়ে ধাক্কা খায়। চলন্ত গাড়ি থেকে ছিটকে বেরিয়ে যান নন্দমুরি হরিকৃষ্ণ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

অভিনেতা ও রাজনীবিদ হওয়ায় তার মৃত্যুতে গোটা রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। বাবার আচমকা মৃত্যুতে বাকরুদ্ধ দক্ষিণী ছবির সুপারস্টার এনটিআর। তবে এরমধ্যেই নিজের পেশাদারিত্বের পরিচয় দিয়ে চমকে দিলেন শোকে মুহ্যমান এই তারকা অভিনেতা।

বাবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে ৩০ আগস্ট। এরপর পর মাত্র একদিন বিশ্রাম নিয়েই শোক ভোলে শুটিংয়ে নামলেন জুনিয়র এনটিআর। কারণ আসন্ন একটি সিনেমার জন্য সিডিউল দেয়া ছিলো তার। এমনকি বাবার মৃত্যু সংবাদ পাওয়ার আগ পর্যন্ত তিনি সেই সিনেমারই শুটিংয়ে ব্যস্ত ছিলেন।ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আগামী অক্টোবরে ‘অরবিন্দা সামেতা বীরা রাঘবা’ নামের একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। এই ছবির শুটিং শেষ পর্যায়ে। ছবিটি নিয়ে দর্শকেরও নাকি প্রবল আগ্রহ। আর এ কারণেই পিতা হারানোর শোক নিয়েই শুটিংয়ে এনটিআর। যদিও প্রযোজকের তরফ থেকে চাপ ছিলো না তেমন।