,

দিশাকে নিয়ে ফের বিতর্কে হৃত্বিক, শেষ ভরসা সাবেক স্ত্রী সুজান!

news-image

বিনোদন ডেস্ক: বলিউড মানেই শুধু সিনেমা আর গ্ল্যামার নয়। গুঞ্জন আর বিতর্ক ছাড়া এই দুনিয়া অসম্পূর্ণ। এই মুহূর্তে বলিউড পাড়ার সবার নজর হৃত্বিক রোশন ও দিশা পটানিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের দিকে।

এক সময়ে হৃত্বিক ও কঙ্গনা রানাউতকে নিয়ে টিনসেল টাউনে বিতর্কের ঝড় ওঠে। সেই সমস্যার কোনও সুরাহা না হলেও, বেশ কয়েক দিন হল সেই বিতর্কের স্রোতে ভাটা পড়েছে। কিন্তু হৃত্বিকের নামের পাশে আবারও বিতর্কের দাগ লেগেছে।

শোনা যাচ্ছে, হৃত্বিক নাকি জোর করে দিশার সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছেন। যশরাজ ফিল্মসের একটি ছবিতে একসঙ্গে কাজ করছিলেন দিশা ও হৃত্বিক। কিন্তু হৃত্বিক তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাওয়ার জন্যই সেই ছবি নাকি ছেড়ে দিয়েছেন দিশা। যদিও এসব গুজব একেবারেই নাকচ করে দিয়েছেন দিশা-হৃত্বিক দু’জনই।

তবে এই গুজব নিয়ে নাকি দিশার প্রেমিক টাইগার শ্রফ বেশ অস্বস্তি বোধ করছেন বলে জানা গেছে। এই গুজব ছড়ানোর পরে হৃত্বিক ব্যঙ্গ করে টুইট করেছিলেন, ‘‘আমার প্রিয় ‘সংবাদপত্র’, কসরত করেন? একটু জিমে যান। মাথার থেকে সমস্ত আবর্জনা বেরিয়ে যাবে।’’

দিশাও এই গুজবকে মিথ্যা বলেই দাবি করেছেন। কিন্তু হৃত্বিকের নামের পাশ থেকে একের পর এক বিতর্কের দাগ একমাত্র সাবেক স্ত্রী সুজান খানই ওঠাতে পারেন বলে মনে করছেন বলিউডের একাংশ।

কিছুদিন আগে জানা গিয়েছিল, হৃত্বিক ও সুজান নাকি নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করার সিদ্ধান্ত নিয়েছেন। আবার বিয়েও করতে পারেন তারা। যদিও বিচ্ছেদের পরে সন্তানদের কথা মাথায় রেখেই নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন হৃত্বিক ও সুজান। তাই আবার সাবেক স্ত্রীর সঙ্গে নতুন করে যদি প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারেন হৃত্বিক, তাহলে এই ধরনের গুজব থেকে সহজেই মুক্তি পাবেন তিনি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে