আহত মিশা, পূর্ণাঙ্গ বিশ্রামে
বিনোদন প্রতিবেদক : মিশা সওদাগর সম্প্রতি একটি চলচ্চিত্রে শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন। পায়ের লিগামেন্টে আঘাত লেগেছিল তার। পুরনো এ ব্যথার মাত্রা সম্প্রতি বেড়ে গেলে চিকিৎকের শরণাপন্ন হন তিনি। চিকিৎসক ১৫ দিনের বিশ্রাম নিতে বলেছেন। চিকিৱসকের পরামর্শ অনুযায়ী এখন তিনি বাসায় বিশ্রামে রয়েছেন।
মিশা শুক্রবার স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশন লিখেছেন, রিপোর্ট দেখে ডা. বললেন, ‘টু উইক্স রেস্ট!’ আর উনি বললেন, আমার জন্যে এই নিউজটাই বেস্ট। নেচার আর নারীর কাছে আমরা পরাজিত। পৃথিবীর সব মানুষ ভালো থাকুক।
মিশা বলেন, চিকিৎসক টানা ১৫ দিনের বিশ্রাম দিয়েছেন। বাধ্য হয়েই দুটি সিনেমার শুটিং ডেট পিছিয়ে দিতে হলো। এখন পরিবারকে সময় দিচ্ছি। সবার কাছে দোয়া চাই যেন শিগগিরই সুস্থ হয়ে উঠি।
এদিকে মিশার অসুস্থতার খবর পেয়ে তার বাসায় তাঁকে দেখতে যান পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।











