বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে দুই বাসযাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি

news-image

নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত ও ২০ জন আহত হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গেটম্যানের অবহেলার কথা আমরাও শুনেছি। বাকিটা তদন্ত করে দেখা হবে।

উল্লেখ্য, আজ ভোরে উপজেলার বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত ও ২০ জন আহত হন।

স্থানীয়রা এ ঘটনায় জানায়, রেলওয়ের এ অংশে যে গেটম্যান রয়েছেন, তার অবহেলার কারণেই এমন দুর্ঘটনা ঘটে।

মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা দিদারুল হক জানান, এ ঘটনায় ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ