বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্তবাসে কিশোরী গণধর্ষণ: হেলপারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

news-image

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে চলন্তবাসে প্রতিবন্ধী কিশোরীকে (২৮) গণধর্ষণের ঘটনায় গ্রেফতার বাসের হেলপার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নুরে আলম বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওইদিনই বাসের হেলপারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত হেলপার ভূঞাপুরের ৩নং পুনর্বাসন এলাকার আতোয়ার রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতের গণধর্ষনের ঘটনায় ধর্ষিতা প্রতিবন্ধি কিশোরীর নাম পরিচয় জানা গেছে। ধর্ষিতা কিশোরীটির নাম রানু (২৮)। তার বাড়ি কুষ্টিয়ায়।

এ ঘটনায় জড়িত অপর দুই আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে বলেও তিনি জানান।

এদিকে, বাসে গণধর্ষনের শিকার প্রতিবন্ধী কিশোরী বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নারায়ন চন্দ্র সাহা বলেন, মেয়েটি ৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। সে এখন বিপদমুক্ত। মামলার প্রেক্ষিতে তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। আরো পরীক্ষা করার পর তথ্য প্রকাশ করা হবে।