শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বসবাসের অযোগ্য নগরীর তালিকায় ঢাকা শীর্ষে

Dhakaএবার বিশ্বে সবচেয়ে বসবাসের অযোগ্য নগরী হিসেবে শীর্ষস্থান দখল করেছে ঢাকা। এর আগে এই স্থানে ছিল সিরিয়ার গোলযোগপূর্ণ দামেস্ক শহর। এবার তালিকায় দামেস্কের কোন নাম নেই।

ইকোনমিস্ট  ইনটেলিজেন্স ইউনিটের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। প্রতিবছর বিশ্বব্যাপী সবচেয়ে বসবাসের উপযুক্ত বা বসবাসের অযোগ্য কিংবা বিপজ্জনক নগরীর তালিকা প্রকাশ করে সংগঠনটি। মঙ্গলবার ব্রিটেনের দ্য টেলিগ্রাফ এই খবর প্রকাশ করে।

তালিকায় এসব নগরীর অপরাধের মাত্রা, হুমকি, স্বাস্থ্যসেবা, সেন্সরশিপের মাত্রা, তাপমাত্রা ও স্কুল ও যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে এ জরিপ করা হয়।

মোট ১০০ সূচকের ওপর ভিত্তি করে রেটিং প্রকাশ করেছে সংগঠনটি। ঢাকার রেটিং ৩৮.৭।

২. তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাপুয়া নিউগিনির পোর্ট মোরসবাই (৩৮.৯)  
৩. তৃতীয় অবস্থানে নাইজেরিয়ার লাগোস (৩৯)।
৪. চতুর্থ স্থানে জিম্বাবুয়ের হারারে (৩৯.৪)।
৫. পঞ্চম অবস্থানে আলজেরিয়ার আলজিয়ার্স (৪০.৯)।
৬. ষষ্ঠ স্থানে পাকিস্তানের করাচি (৪০.৯)।
৭. সপ্তম স্থানে লিবিয়ার ত্রিপোলি (৪২.৮)।
৮. অষ্টমে ক্যামেরুনের দৌআলা (৪৩.৩)।
৯. নবম স্থানে ইরানের তেহরান (৪৫.৮)।
১০. দশম স্থানে আইভরিকোস্টের আবিদজান (৪৫.৯)।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা