বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদীর পশ্চিম-হাসন্দী এলাকা থেকে কাকন আক্তার নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার একটি পরিত্যক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কাকন আক্তার (১৪) বিজয়নগর নারী বিদ্যা নিকেতন স্কুলের ১০ শ্রেণির ছাত্রী ও আবুল কালামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পশ্চিম-হাসন্দী এলাকার একটি পরিত্যক্ত ঘরে কাকন আক্তারের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃত্যুর কারণ কেউ নিশ্চিত করতে পারেননি।

সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করে বলা যাবে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।