,

সরাইল স্বাস্থ্য কমপ্লেক্স কর্মবিরতি অব্যাহত, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে মিছিল

sarail pic,18.11মাহবুব খান বাবুল : সরাইল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় দিনের মত অব্যাহত রয়েছে কর্মবিরতি। চিকিৎসক আছে। আছে কর্মকর্তা কর্মচারী। আছে রোগী। কিন্তু কাউন্টার বন্ধ। চিকিৎসকদের কক্ষে ঝুলছে তালা। নেই চিকিৎসা সেবা। তবে জরুরী বিভাগ খোলা। দূর দূরান্ত থেকে রোগীরা আসছে। দীর্ঘক্ষন অপেক্ষা করে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে। আবার অনেকে চলে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া সদরে। সাধারন রোগীরা দূর্ভোগে থাকলেও সুযোগে মুছকি হাসছেন আশপাশের ক্লিনিক মালিকরা। হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার সকালে টিকেটের এক টাকা কম দেওয়ার ঘটনাকে কেন্দ্র আল- আমীন (২৬) নামক যুবকের নেতৃত্বে ২০-২৫ জন যুবক লাঠিসোটা হাতে নিয়ে চিৎকার করতে করতে হাসপাতালের ভিতরে প্রবেশ চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা চালায়। এতে দুই চিকিৎসক সহ আহত হয় সাতজন। এ ঘটনার প্রতিবাদে সোমবার ১২ টা থেকে হাসপাতালের সকল ষ্টাফ কর্মবিরতি ঘোষনা করে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মত চলে কর্মবিরতি। চিকিৎসকরা এলেও সেবা দেননি কেউ। তবে জরুরী বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সকাল সাড়ে এগারটায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টি এইচ ও) এর নেতৃত্বে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীদের অংশ গ্রহনে একটি মিছিল বের হয়। মিছিল থেকে এ নারকীয় কর্মকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবী করা হয়। মিছিলটি হাসপাতাল থেকে বের হয়ে হাজী সানু মোল্লা মার্কেট ঘুরে আবার হাসপাতালে গিয়ে শেষ হয়। ওদিকে এ ঘটনায় টি এইচ ও আবু ছালেহ মোঃ মুছা খান বাদী হয়ে গত সোমবার একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামী করে একটি মামলা করেছেন। মামলায় বলা হয় উশৃংখল ২০-২৫ জন ছেলে বে-আইনী ভাবে দলবদ্ধ হইয়া সরকারি কর্মচারীদের কর্তব্য কাজে বাঁধার সৃষ্টি করেছে। তারপর তাদের মারধর করে আহত করে ও ভয়ভীতি দেখিয়ে ক্যাশের টাকা নিয়ে যায়। টি এইচ ও ডাঃ আবু ছালেহ মোঃ মুনা খান বলেন, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের কর্মবিরতী সহ অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে।   

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা