বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নামে এবারও কোরবানি দিলেন শিবগঞ্জের পৌর মেয়র

news-image

অনলাইন ডেস্ক : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ছাগল কোরবানি দেওয়া হয়েছে। পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক ছাগলটি কোরবানি দেন।

ঈদুল আযহার তৃতীয় দিন আজ শুক্রবার সকালে উপজেলা সিএনজি স্ট্যান্ডের পাশে তৃণমূল বার্তা ভবনে ছাগলটি কোরবানি করেন শিবগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও শব্দলদিঘি উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মতিন।

পরে কোরবানির মাংস পৌর এলাকার ৫২টি মসজিদের ১০৪ জন ইমাম ও মুয়াজ্জিনদের দাওয়াত করে খাওয়ানো হয়।
এ প্রসঙ্গে পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার প্রতি ভালবাসা থেকেই এ কোরবানি দিই।’
পৌর এলাকার কানুপুর জামে মসজিদের খতিব জহুরুল ইসলাম বলেন, ‘তৌহিদুর রহমান মানিক মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ছাগল কোরবানি দিয়ে আসছেন। এ নিয়ে তিনি তিন বার ছাগল কোরবানি দিলেন।’