রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বনশ্রীতে সেলফি তুলতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বনশ্রীতে ছাদ থেকে পড়ে মাহমুদুল হাসান হৃদয় নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সেলফি তুলতে গিয়ে তিনি ছাদ থেকে পড়ে যান বলে জানিয়েছে স্বজনরা।

বুধবার সন্ধ্যার দিকে বনশ্রীর ই-ব্লকের ৮ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে ঈদ পালনের সময় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় রাজধানীর খিলগাঁও মডেল কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। হৃদয়ের ছোট ভাই মেহেদী হাসান পুলিশকে এসব তথ্য জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই বাবুল মিয়া জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছোট ভাই মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে ছাদে যান হৃদয়। একপর্যায়ে তিনি ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন।

অচেতন অবস্থায় হৃদয়কে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।