বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিএনজি অটোরিকশা থেকে ছিনতাই করে পালানোর সময় আটক তারা

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : রোববার রাতে নগরীর এনায়েতবাজার এলাকায় সিএনজি অটোরিকশা থেকে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

আটক দুই নারী হলো- পিংকী আক্তার (২০) ও আঁখি আক্তার মালু (২০)। তারা চট্টগ্রাম নগরে ভাসমান হিসেবে বাস করে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বরগুনা জেলার চুন্নু মিয়া চট্টগ্রামে দিনমজুর হিসেবে কাজ করেন। বাড়ি যাওয়ার জন্য রোববার রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যান। এ সময় দুই নারী তার সঙ্গে পরিচিত হয়। নিজেদের বরগুনা জেলার বাসিন্দা পরিচয় দিয়ে তাদের জুবিলী রোডের বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে। প্রথমে চুন্নু মিয়া অপারগতা প্রকাশ করেন। পরে রাজি হয়ে একটি সিএনজি অটোরিকশা নিয়ে জুবিলী রোডে পৌঁছে দিতে যান। এনায়েতবাজার এলাকায় পৌঁছালে বুকে ছুরি ধরে তার পকেটে থাকা ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে সিএনজি অটোরিকশা থেকে নেমে যায় তারা।

তিনি জানান, এ সময় চুন্নু মিয়ার চিৎকারে অটোরিকশা চালক ও স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে দুই নারীকে ধরে ফেলে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তাদের হাতে তুলে দেওয়া হয়। দুই নারীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।