,

ফেনীতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদকবিক্রেতা নিহত

news-image

ফেনী প্রতিনিধি: ফেনীতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদকবিক্রেতা নিহত হয়েছেন। নিহত সেই দুই মাদকবিক্রেতার নাম মো. মামুন মোর্শেদ (৩৫) এবং মো. আল আমিন (২৫)।

সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ২৪ হাজার ৭শ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরে চেকপোস্ট বসানো হয়। এসময় মোটরসাইকেল দুই মাদকবিক্রেতার সঙ্গে র‍্যাবের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ওই দুই মাদকবিক্রেতা গুলিবিদ্ধ হয়ে মারা যান।

র‍্যাব-৭, ফেনী ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হবে। জব্দ হওয়া মাদকদ্রব্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে