,

ফেনীতে মাইক্রোবাসে গরুর ট্রাকের ধাক্কা, নিহত ৬

news-image

নিজস্ব প্রতিবেদক: ফেনীর মুহুরীগঞ্জে গরুর ট্রাকের ধাক্কায় এক মাইক্রোবাসের দুই শিশুসহ ছয়জন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন সাত জন।

আজ সোমবার ভোর ৩টায় উপজেলার ফাজিলপুরে সুলতানা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. মাহাবুব আলম এ খবর নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে দুই শিশু ও তিন নারীসহ মাইক্রোবাস চালক রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় বলে জানা গেছে।আহতদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।

সার্জেন্ট মো. মাহাবুব আলম আরও বলেন, ‘ঢাকামুখী গরুবোঝাই ট্রাকটি মুহুরীগঞ্জ পৌঁছালে ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রামমুখী মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

ঘাতক ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশি হেফাজতে রয়েছে। ঘটনার পর ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে বলে তিনি আরও জানান।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে