মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মদের গ্লাস হাতে নাচছেন প্রিয়াঙ্কা, ভিডিও করছেন নিক

news-image

বিনোদন ডেস্ক: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাঁটছড়া বাঁধছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। এর মধ্যেই বাগদানের পর্ব সেরে ফেলেছেন তারা।
মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে গতকাল শনিবার সন্ধ্যায় বাগদান ও আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করে প্রিয়াঙ্কার পরিবার। এর পর চলে রাতভর বিশেষ পার্টি। রাতের ওই পার্টিতে দুই পরিবারের সদস্যরা ছাড়াও প্রিয়াঙ্কা-নিকের বন্ধুবান্ধব ও সহকর্মীরা অংশ নেন।

ওই অনুষ্ঠানেই মদের গ্লাস হাতে নাচতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। অনুষ্ঠানের এক পর্যায়ে মাতাল অবস্থায় হাতে মদের গ্লাস হাতে নিয়ে হবু বর নিকের সঙ্গে গান গেয়ে যান তিনি। এ সময় পুরো বিষয়টি ভিডিও করেন নিক। ওয়েস্টার্ন ড্রেসে প্রিয়াঙ্কার নাচ অতিথিদের সঙ্গে উপভোগ করছিলেন তিনিও।

এদিকে প্রিয়াঙ্কা-নিকের বাগদান অনুষ্ঠান উপলক্ষে বরের মা-বাবা ও স্বজনরা গত বৃহস্পতিবার রাতেই মুম্বাই চলে আসেন। বর্তমানে তারা সবাই মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন। অতিথিদের জন্য ওই হোটেলের ২০০টি রুম বুকিং দেওয়া আছে।

নিক ও প্রিয়াঙ্কা দুজনই ইনস্টাগ্রামে একই রকম একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, নিকের বুকের ওপর হাত রেখে তার দিকে তাকিয়ে আছেন পিসি (প্রিয়াঙ্কার ডাকনাম)।
শেয়ার করা ছবিটির ক্যাপশনে বলিউড অভিনেত্রী লিখেছেন, ‘আমার হৃদয় থেকে তোমাকে গ্রহণ করলাম।’

মজা করে ছবিটির নিচে নিক জোনাস মন্তব্য করেছেন, ‘ওয়াও। তোমাকে শুভকামনা। যার সঙ্গে তোমার বাগদান হয়েছে, তিনি এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি।’
অন্যদিকে নিক জোনাস তার ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ভবিষ্যতের মিস জোনাস। আমার হৃদয়, আমার ভালোবাসা।’ আগামী সেপ্টেম্বরে নিকের ২৬ বছরের জন্মদিনের পরই বিবাহবন্ধনে বাঁধা পড়বেন প্রিয়াঙ্কা।