,

নিম্নআদালতে বিএনপির ৫ নেতার জামিন নাকচ

hafizবিএনপির সহ-সভাপতি মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ‍শিমুল বিশ্বাসের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

একইসঙ্গে ৩ কার্যদিবসের মধ্যে তাদের কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।  

মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। বিএনপির এ নেতাদের মধ্যে মেজর হাফিজ বাদে বাকিদের মতিঝিলের শাপলা চত্ত্বরে হেফাজতের সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ। অন্যদিকে মতিঝিল থানায় দায়েরকৃত গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় মেজর হাফিজকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ।    

আসামীদের পক্ষে শুনানীতে অংশ নেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মহসীন মিয়া, অ্যাডভোকেট ইকবাল হোসেনসহ বিএনপিপন্থী অন্যান্য আইনজীবীরা।  

গত ৮ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে থেকে আটক করা হয় মওদুদ আহমেদ, এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে। সে রাতেই পরে চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বের হওয়ার সময় আটক হন চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। আর গত ২৯ ডিসেম্বর রাতে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মেজর হাফিজকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর