দীপিকার সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন প্রভাস
বিনোদন ডেস্ক : ভারতীয় পরিচালক সঞ্জয়লীলা বনশালির ছবিতে অভিনয়ের সুযোগ হাতছাড়া করেছেন এমন তারকা খুঁজে পাওয়া মুশকিল। তবে চলতি বছরে প্রথম ব্লকবাস্টার ছবি ‘পদ্মাবত’ সিনেমায় রাজা মাহা রাওয়াল রতন সিং এর চরিত্রের জন্য প্রথমে ‘বাহুবলী’ তারকা প্রভাসকেই প্রস্তাব দিয়েছিলেন বনশালি। তবে ‘বাহুবলী’তারকা প্রভাস নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য কোয়েন্ট-এর প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে বাহুবলী ছবি মুক্তি পাওয়ার পরই প্রভাসের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন বনশালি। এরপরই তিনি প্রভাসকে ‘পদ্মাবত’ ছবির রাজা রাওয়াল সিংয়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। তবে ছবির গল্প শুনে প্রভাস নাকি এই ছবিতে কাজ করার বিশেষ উৎসাহ পাননি। আর তাই দীপিকার বিপরীতে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দেন তামিল তারকা প্রভাস।
দিকে প্রভাস রাজা রাওয়াল সিংয়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণেই সেই চরিত্রে অভিনয়ের সুযোগ পান শাহিদ কাপুর। যদিও ‘পদ্মাবত’ ছবিতে রাজা রাওয়াল রতন সিংয়ের চরিত্রটি আলাউদ্দিন খলজির চরিত্রের তুলনায় কম গুরুত্বপূর্ণ ছিল। ছবি মুক্তির পরও রানী পদ্মাবতী ও খলজির চরিত্রে দীপিকা ও রণবীরের অভিনয় মন কাড়লেও শাহিদ তাদের গ্ল্যামারের মাঝে কিছুটা ম্লান হয়ে পড়েন।
এই মুহূর্তে প্রভাস তার আগামী ছবি সাহ’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। আর এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।











