রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইমন-মাহি জুটির ‘জান্নাত’ সিনেমার প্রথম গান ইউটিউবে (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক: আসন্ন ঈদ উল আজহায় মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সাইমন সাদিক ও মাহিয়া মাহি অভিনীত ‘জান্নাত’ সিনেমাটি। ছবিটির মধ্যদিয়ে দীর্ঘদিন পর পর্দায় আসছেন ‘পোড়ামন’খ্যাত এই জুটি।

মঙ্গলবার ১৪ আগষ্ট সন্ধ্যায় ইউটিউবে প্রকাশ করা হলো ‘জান্নাত’ ছবির প্রথম গান। খুব বলতে ইচ্ছে হয়, সাথে চলতে ইচ্ছে হয়- এমনই কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার ও কোনাল।

জাকির হোসেন রাজু পরিচালিত জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সুপারহিট ‘পোড়ামন’ ছবির পর আর একসঙ্গে দেখা যায়নি সাইমন ও মাহি জুটিকে। এবার আসছে তাদের নতুন চমক। এরই মধ্যে ছবিটির টিজার ও টেলার দেখেছেন দর্শক। প্রেম-ভালোবাসা,সংঘাত, জঙ্গি ইস্যুও উঠে আসবে ছবিটিতে।

এদিকে মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘আনন্দ অশ্রু’তেও জুটি বেঁধে অভিনয় শুরু করেছেন সাইমন-মাহি।

‘জান্নাত’ ছবিতে মাজারের খাদেমের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মাহি। তাকে ধার্মিক চরিত্রে দেখা যাবে। আর সেখানে খাদেমের মুরিদের চরিত্র রূপদান করেছেন সাইমন।

ছবির অন্যান্য চরিত্রে আছেন গুণী অভিনেতা আলীরাজ, মিশা সওদাগর ও শিমুল খান। সুদীপ্ত সাঈদ খানের গল্পে ছবিটির চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

https://youtu.be/ggGJ5NfGAhI?t=15