মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ বছরেই কণ্ঠ দিয়ে মুগ্ধ করেছিলেন সুনীধি (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক: ১৯৮৩ সালের অর্থাৎ ১৪ অগস্ট দিল্লিতে হিন্দু রাজপুত জন্ম হয় বর্তমানের বলিউডের খ্যাতনামা গায়িকা সুনীধি চৌহানের। সুনীধির বাবা দুষ্মন্ত কুমার চৌহানও নিজেও একজন গায়ক ছিলেন। সুনীধির সঙ্গীত শিক্ষার হাতেখড়ি তাঁর হাতেই। মাত্র ৪ বছর বয়সেই বাবা দুষ্মন্ত কুমার চৌহানের কাছে গান শেখেন তিনি। তাঁর বাবাই ছিলেন তাঁর প্রথম শিক্ষাগুরু।

সুনীধির পড়াশোনা উত্তর প্রদেশের বলরামপুর স্থিত ব্লুমিং বার্ডস পাবলিক স্কুলে। পরবর্তীকালে সুনীধি দিল্লির একটি স্কুলে ভর্তি হন। দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। সুনীধির পড়াশোনা দশম শ্রেণি পর্যন্তই, তারপর তিনি মিউজিকেই মনোনিবেশ করেন তিনি।

ছোট থেকেই নানান মন্দির ও ছোটখাটো অনুষ্ঠানে গান গাইতেন নীধি। হ্যাঁ, এটাই তাঁর আসল নাম ছোট্ট মেয়ের গলা মন ছুঁয়ে যেত অনক সঙ্গীত প্রেমীরই। একবার দিল্লিতে গানের একটি শো করতে গিয়েছিলেন সেসময়কার জনপ্রিয় সঞ্জলক তব্বসুম। সেই শোয়ে তব্বসুমের কাছে দেখা করছে আসেন ছোট্ট নীধি। সেসময় তব্বুসুমের কাছেই তাঁকে গান গাওয়ার সুযোগ করে দিতে বলেন নীধি।

তব্বসুম তাঁকে বলেছিলেন নিশ্চয় গাওয়াবো, তবে তার আগে তোমার গান শুনবো। তবে বছর ১১ নীধি নাকি ওই শোয়েই তাঁকে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তব্বসুমের কাছে নাছোরবান্দা ছিলেন। শো-এর বিরতির পর তব্বসুমের হাত ধরে গান শুনিয়ে তাঁকে মুগ্ধ করে দিয়েছিলেন নীধি। তাঁর গানে মুগ্ধ হয়ে সঞ্জলক তব্বসুম তাঁকে ওই শোতেই গান গাওয়ার সুযোগ না দিয়ে থাকতে পারেননি। সেই পথ চলা শুরু। এরপর নীধির গানে মুগ্ধ তব্বসুম তাঁর বাড়ির লোকজনকে মুম্বই আসতে বলেন। তাঁর কথাতেই সেসময় মুম্বই আসেন নীধি পরিবার।

তব্বসুমই নীধিকে সেসময়কার খ্যাতনামা সঙ্গীত শিল্পী, সুরকারদের কাছে নিয়ে যান। সেসময়ের বলিউডের খ্যাতনামা সঙ্গীত পরিচালক কল্যাণ-আনন্দজীর সঙ্গেও নীধির আলাপ করান তব্বসুম। আর কল্যাণজীই নীধির নামের সঙ্গে সু যুক্ত করে তঁর নাম সুনীধি রাখেন। তাঁর মনে হয়েছিল সু তাঁর নামে যুক্ত হলে ক্যারিয়ারের পক্ষে শুভ হবে।

মুম্বাইতে আসার পর সঙ্গীত শিল্পী কল্যাণজী সেসময় ‘লিটিল বার্ডস’ নামে একটি গানের শো করতেন। সেখানেই প্রধান গায়িকা হিসাবে সুনীধিকে নেওয়া হয়। সেই শোয়ে ইলা অরুণের সামনেই তাঁর গান গেয়ে তাঁকে মুগ্ধ করেছিলেন সুনীধি। আজ জনপ্রিয় গায়িকা সুনীধির ৩৫ বছরের জন্মদিনে আপনাদের জন্য রইল সেসময়ের ছোট্ট সুনীধির সেই গানের পারফরম্যান্স। জিনিউজ