রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধে পটুয়াখালীর ৫ অাসামির রায় সোমবার

news-image

মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনের মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

রোববার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের অান্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।

এর আগে গত ৩০ মে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষামান রাখা হয়।

এ মামলায় ইসহাক সিকদার ছাড়া অন্য চারজন হলেন-আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলবী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা।