শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুচিত্রা সেনের মোমের মূর্তি তৈরি হবে

Spchitashanলন্ডনের মাদাম ট্যুসোর মোমের মিউজিয়ামের অনুকরণে রাজ্যের প্রথম মোমের মিউজিয়ামটি তৈরি হচ্ছে কলকাতার নিউটাউনে। আর এই মিউজিয়ামেই রাখা হবে বিখ্যাত ব্যাক্তির পূর্ণাবয়ব মোমের মূর্তি। সেখানে থাকবে সুচিত্রা সেনেরও একটি মোমের মূর্তি। রাজ্য সরকার সুচিত্রা সেনের মৃত্যুর পর এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। নিউটাউনে ইকোপার্কের উল্টোদিকে ফিনান্স সেন্টার বিল্ডিংয়ের ছয় তলায় ৫০০০ বর্গফুট এলাকা জুড়ে এই  মোমের মিউজিয়ামটি তৈরি হবে। সেখানে মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে দর্শনার্থীরা ছবিও তুলতে পারবেন।  কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুকে জানান যে, মাদাম ট্যুসোর অনুপ্রেরণায় কলকাতাতেও তৈরি হচ্ছে মোমের মিউজিয়াম। জানা গেছে, সেখানে থাকবে ১০-১২টি মোমের পূর্ণাবয়ব মোমের মূর্তি। আর সেখানেই থাকবেন ভুবন ভোলানো হাসির ঝলক নিয়ে সুচিত্রা সেনও। এ বছরের পুজোর আগেই এই মিউজিয়াম তৈরির কাজ শেষ হবে বলে জানিযেছেন রুপায়নকারী সংস্থা হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশনের চেয়ারম্যান দেবাশিষ সেন। মূর্তি তৈরির জন্য ভাস্কর ও শিল্পীদের আহ্বান জানানো হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা